Skip to main content

কোনো কিছুই অনুসরণীয় না

কোনো কিছুই অনুসরণীয় না। অনুসারী তার আদর্শের দোষ-ত্রুটি উপেক্ষা করে। ভিন্ন আদর্শগুলোর ভালো দিককে নাকচ করে আর সাংঘর্ষিক মতামতকে দমিয়ে দেয়। মানুষ যখন তার সাফল্যে ডুবে থাকে তখন সে কেবলই ব্যর্থতার গর্তেই ডুবতে থাকে। কোনো বিজয়ই চিরস্থায়ী নয় তেমনি কোনো সংগ্রামই সাময়িক নয়। ভুল পথে না যাওয়াও একরকম সঠিক পথেই যাওয়া- যদিও এটাকে অতটা গ্লোরিফাই করা হয়না। সমাজের উজ্জ্বল নক্ষত্রগুলোই শুধু আমাদের বাঁচিয়ে রাখে না, গোপনে থাকা অনেক শিরা-উপশিরা আমাদের প্রতিনিয়ত সচল রাখছে। কিন্তু আমরা তাদের চিনি না, জানি না। আর এই অচেনা থাকতে পারাতেই তারা এখনও ঠিক আছে, পচে নাই গ্ল্যামোর আর পাব্লিসিটির অভিশাপে।

ইতিহাসের একটা অকাট্য নিয়ম হলো রক্ষক ভক্ষকে পরিণত হয়। এটা হবেই, এ প্রজন্মে না হোক, তার পরের কিংবা তারও পরের। এমনটা রাতারাতি হয় না। আপনার নেতার সাথে দুইবার সম্মত হওয়ার পরে তৃতীয়বারে যখন অসস্মতি দিতে চেয়েও সম্মতি দিয়ে দেন, তখনই এই প্রক্রিয়া শুরু হয়। তাই আওয়াজ উঠাতে হবে আপনার দ্বিমতের। আপনি ভুল হতেই পারেন। ভুল করাতে কোনো দোষ নেই, ভুলকে আকড়ে ধরে বসে থাকাটা দোষের। আর কেউ যদি আপনার কথা না শোনে বা শাস্তিও দেয়- অন্তত এতটুকু আপনার জানা থাকবে যে আপনি সঠিক কাজটা করেছেন। নিজের কাছে জবাবদিহিতাই সবচেয়ে কঠিন আর আসল জবাবদিহিতা।

“Whoever fights monsters should see to it that in the process he does not become a monster. And if you gaze long enough into an abyss, the abyss will gaze back into you.” - Friedrich Nietzsche

- মি. আহমেদ

১৪.৮.২০২৪ 

Comments

Post a Comment

Popular posts from this blog

Breaking A Thought

I have a long history of losing to myself. Myself comprises my cravings, indulgence, unawareness of both of those, and potentially no consistency in the pursuit of improving the situation. Just acts of hopelessness, haphazardness, and short bursts cost me lots of grievance, pity, and thoughts of failure. Ultimately, I want to bring the best out of me, but I'm indifferent. What starts as a spark at the end of the tunnel ends up being a fire that burns me up when I try to escape from it. Big dreams were seen, great plans were formulated, and larger-than-life ambitions were projected, but they all took away pieces of myself. I lose myself when I try to win something else. Is it a recurring rule of life? My mind gets clogged, gradually, when I'm not conscious of my regular actions, or when I indulge in the moment. Such instances bring me down; they make me hate, despise, and downplay myself. But I know I can achieve greatness, or at least abstain from non-greatness. But these very ...

খবরের কবরের খবর

একবার নাট-বল্টুকে বলতে শুনেছিলাম, “জানার শেষ নাই, তাই না জানলেও ক্ষতি নাই।” কথাটা অনেকাংশই বাস্তব। পৃথিবীর ইতিহাসে কতটুকুই বা আর আমরা জানি? ‘কতটুকু’ জানার চেয়ে কতটুকু জানা ‘জরুরি’ তা মোক্ষম। সংস্কৃত ভাষায় গাধাকে গর্দভ বলে, এটা জানা খুব একটা জরুরি না আমার। কিন্তু পরিবেশ আর পরিস্থিতি জোরপূর্বক আমাকে এসব জানতে বাধ্য করছে। ফোন হাতে নিলেই একশ রকমের ‘আপনার পছন্দসই সাজেশন’ দেখায়। ‘আপনার পছন্দ হতে পারে’ এমন বিজ্ঞাপন দেখায়। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কবে বলেছে সে ‘পছন্দমতো’ বিজ্ঞাপন দেখতে চায়? কিন্তু দেখা লাগবে, লাগবে মানে লাগবেই! তাই সবই এখন বিজ্ঞাপন। সব কীভাবে বিজ্ঞাপন হয়? তা না হলে কী? আমার সামনে যা দেখছি, তা দেখানো হচ্ছে। কয়টা সিদ্ধান্ত আমি নিজে নেই আর কয়টা সিদ্ধান্ত আমাকে প্রভাবিত করে নেওয়ায় এ দুইটার অনুপাত করলেই হয়। একটা সিদ্ধান্তই আমি নেই- আমি সিদ্ধান্ত নিব না। এই হলো আধুনিক মানুষ। যা কিছু নতুন, চকচকে, আকর্ষণীয়- তাই আমাদের পছন্দ। সহজ-সরল এই সিদ্ধান্ত নিতে বেশিক্ষণ ভাবা লাগে না। চিন্তা বর্তায় নির্মাতার উপর, আমরা তো খালি ভোগ করে যাব- আমাদের কি। এরকম এক বিশ্বে, এমন এক সময়ে, আমি কীভাবে আশা ...

আমার খোঁজ

আমার খোঁজ আমায় খুঁজে পাবে—  তারাদের মাঝে। রজনীগন্ধ্যায়— শরতের সাঁঝে। আমায় খুঁজে পাবে—  খো লা জানালায়। সাগরপারে— দখিনা হাওয়ায়। আমায় খুঁজে পাবে—  ক ল্লোল কলরবে। ধ্বংস্তুপে— নিষ্পেষিত ভৈরবে। আমায় খুঁজে পাবে— স্রষ্টার  হাতে। মৃত্তিকায়— সৃষ্টির সাথে। আমায় খুঁজে পাবে—  সময়ের শেষে। পুণর্মিলনে— স্মৃতির বেশে। আমায় খুঁজে পাবে—  এক বাক্যে। সর্বত্র— পঠিত কাব্যে। কোথায় পাবে না আমায়— খুঁজতে যদি যাও? চোখ মেলে চাও, যদি চোখ মেলতে চাও। - Mr. Ahmed 26.05.25